চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



 ---রফ্যাশন প্রতিনিধি\চরফ্যাশনে ভাতিজার স্ত্রীকে মারধরে বাঁধা দেয়ায় চাচাসহ পরিবারের ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের আঃকরিমের ছেলে শাহাবুদ্দিন,জুয়েল ও রাহাতের বিরুদ্ধে। আহতরা হলেন মুক্তিযোদ্ধ আব্দুল জলীল,ছেলে নিরব এবং নিরবের শ্যালক হাছান। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী আনোয়ারা বাদী হয়ে চরফ্যাশন থানায় এজাহার দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে আব্দুস সালাম মাস্টার বাড়িতে এঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন,মঙ্গল বার দুপুরে ভাতিজা শাহাবুদ্দিন তার স্ত্রী শাহিদাকে মারধর করে। আমি শাহাবুদ্দিনকে নিভৃত করার চেষ্টা করলে শাহাবুদ্দিন আমাকে মারধর শুরু করে। কিছুক্ষন পর আমার ছেলে ঔষধ ব্যবসায়ী নিরব ব্যবসায়ীক ৭লাখ ২০হাজার টাকা নিয়ে হোন্ডা যোগে বাড়ির দরজায় আসলে ভাতিজা জুয়েল হোন্ডার উপর থাকা অবস্থায় আমার ছেলেকে মাথায় আঘাত করে রক্ষাক্ত জখম করে। এসময় সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলে জুয়েল আমার ছেলের ৭লাখ২০হাজার টাকা হাতিয়ে নেয়।
ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের না পাওয়ায় এবং মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য    . জানাযায়নি।
চরফ্যাশন থানার ওসি মো.শাখাওয়াত হোসেন জানান, তদন্ত করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:২২   ১৯০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ

আর্কাইভ