মাইক্রোবাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইক্রোবাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থী নিহত
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় মাইক্রোবাসের  নিচে চাপা পড়ে মো. আবু তালেব নামের ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে।

 

ভোলা সদর মডেল থানা

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত চালক আবু হানিফ একই গ্রামের বাসিন্দা।

নিহত শিশুর স্বজনরা পুলিশকে জানিয়েছে, শিশু আবু তালেব যে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মারা গেছে। ওই গাড়িতে করেই সে স্কুলে আসা-যাওয়া করত। সোমবার দুপুরে স্কুল থেকে গাড়িতে করে শিশুটি বাড়ি ফিরছিলো। গাড়িটি শিশুটিকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছিল। এসময় গাড়ি থেকে নামতে গিয়ে শিশু তালেব গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাড়িতে থাকা অন্যান্য শিক্ষার্থীরা বলছে, চালকের তড়িঘড়ির কারণেই আবু তালেবের মৃত্যু হয়েছে। স্থানীয়রা চালক আবু হানিফকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান আছে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৩   ১৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ