ট্রলার ডুবির ২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি মেঘনায় নিখোঁজ বাবা-ছেলের

প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রলার ডুবির ২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি মেঘনায় নিখোঁজ বাবা-ছেলের
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনায় এখনও উদ্ধার হয়নি ট্রলার ও ট্রলারে থাকা বাবা-ছেলে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে পরিচালনা করলেও এখন পর্যন্ত ট্রলার ও ট্রলারে থাকা বাবা-ছেলের খোঁজ পায়নি। এমনকি ডুবে যাওয়া ট্রলাটির অবস্থানও শনাক্ত করতে পারেনি।

 

প্রতিকী ছবি

এরইমধ্যে দুপুর ২টার দিকে বরিশাল থেকে ডুবুরি দল ভোলায় এসে এ উদ্ধার অভিযানে অংশ নিয়ে কাজ শুরু করেছে। তবে ট্রলারডুবির ২২ ঘণ্টা অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারটির অবস্থান শনাক্ত ও বাবা-ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্যরা ট্রলারটির অবস্থান শনাক্তে ও ট্রলারে থাকা বাবা ও ছেলেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এর পূর্বে রোববার (২১ জানুয়ারি) মনপুরা থেকে এ ট্রলারটি ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি ভোলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৭ ব্যক্তির মধ্যে ৫ ব্যক্তি অন্য জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি দুজন বাবা ও ছেলে এখনও নিখোঁজ রয়েছেন। তারা হলেন- রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। উদ্ধার হওয়া ও নিখোঁজ ব্যক্তিরা সকলেই মেহেন্দিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

নৌ-পুলিশ ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১১:২৭:১৭   ১৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ