পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধবস্ত, নিহত ৩

প্রথম পাতা » এশিয়া » পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধবস্ত, নিহত ৩
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ভোলাবাণী আন্তর্জাতিক ডেস্ক।।বেলুচিস্তানের গোয়াদরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সৈনিক নিহত হয়েছেন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নৌবাহিনীর একজন মুখপাত্র।

 

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধবস্ত, নিহত ৩

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, হেলিকপ্টারটি গোয়াদরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। সম্ভাবত প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ফলস্বরূপ, পাকিস্তান নৌবাহিনীর দুই অফিসার এবং একজন সৈনিক প্রাণ হারিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন মুখপাত্র।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পিএমএল-এন সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজও এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪১   ২১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এশিয়া’র আরও খবর


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: জাতিসংঘে ট্রাম্প
আজ ফিলিস্তিনকে ‘স্বাধীন রাষ্ট্র’ স্বীকৃতি দেবে ব্রিটেন
জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি
অনাহার-অপুষ্টিতে গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল
ইরান-ইসরায়েল সংঘাত অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ইরান
কাতারে মার্কিন ঘাটিত ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
মরিয়া ইরান তছনছ ইসরাইল
১ ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধংস করেছে ইরান
আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

আর্কাইভ