প্রধান মন্ত্রী তার পিতার স্বপ্নের প্রতিশ্রুতি বাস্তবায়িত করে যাচ্ছে– বেগম মতিয়া চৌধুরী এমপি

প্রথম পাতা » চরফ্যাশন » প্রধান মন্ত্রী তার পিতার স্বপ্নের প্রতিশ্রুতি বাস্তবায়িত করে যাচ্ছে– বেগম মতিয়া চৌধুরী এমপি
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---পিতার আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে থাকাবো —-এমপি জ্যাকব

মিজান নয়ন।।ভোলাবfণী।।চরফ্যাশন অফিস ॥
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিয়াম সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পন্ন, কেউ না খেয়ে থাকেনা। আপনি যদি ফকিরকে পান্থা ভাত দিতে চান তবে সে বলে আমি পান্থা ভাত খাইনা। এর চেয়েও সুখের দিন আরকি হতে পারে।
শনিবার দুপুরে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে প্রাজ্ঞ রাজনীতিবিদ আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় এমপি যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বাবার দেখানো পথে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে চরফ্যাশন মনপুরার মানুষের মৌলিক অধিকার পুরণে কাজ করছি। নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। মৃত্যু পর্যন্ত মরহুম পিতার আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এমপি জ্যাকব।
দেশের উন্নয়ন প্রসঙ্গ টেনে প্রধান অতিথি মতিয়া চৌধুরী বলেছেন, উন্নয়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আর্ন্তজাতিক ভাবে এ্যাওয়ার্ড দিয়ে পুরুস্কৃত করা  হচ্ছে। সেখানে সাবেক বিরোধী দল  বিএনপি কোন উন্নয়ন চোখে দেখেন না। তারা শুধু বোমাবাজি, লাঠিবাজি করছে। তিনি বলেন আমি অন্ধ সাবেক বিরোধী দলকে অনুরোধ করবো আপনারা চিন্তা করে দেখেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার মধ্যে যদি সেই দক্ষতা, সেই দুরদর্শীতা না থাকতো দেশ পরিচালনায় তিনি যে সফল এজন্য তাকে আর্ন্তজাতিক ভাবে পুরুস্কৃত করা হচ্ছে। সেগুলো ঘুষ দিয়ে পাওয়া যায়না। সেগুলো যদি ঘুষ দিয়ে পাওয়া যেতো তাহলেতো আপনারা ও ঘুষ দিয়া পাইতেন। কিন্তু আপনারাতো পান নাই।
চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম , পৌর মেয়র মো. মোর্শেদ ও পৌর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
এর আগে মতিয়া চৌধুরী সাবেক এমপি অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এবং চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন মুলক স্থাপনা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪৩   ১৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড

আর্কাইভ