বরিশালে তলা ফেটে ক্লিংকারবাহী কার্গো ডুবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে তলা ফেটে ক্লিংকারবাহী কার্গো ডুবি
রবিবার, ১৬ জুলাই ২০২৩



ভোলাবাণী ।।বরিশাল প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী একটি কার্গো তলা ফেটে ডুবে গেছে।

উপজেলার উলানিয়া সংলগ্ন মল্লিকপুর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানিয়েছেন।

তবে কার্গোতে থাকা ১২ কর্মচারীকে উদ্ধার করা হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ক্লিংকারবাহী একটি কার্গো ডুবে গেছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, ক্লিংকার নিয়ে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি কার্গো। বেলা ১১টার দিকে কার্গোর ইঞ্জিন কক্ষের তলা ফেটে পানি উঠতে থাকে।নৌ-পুলিশের এসআই ওমর ফারুক বলেন, কার্গো থেকে প্রয়োজনীর কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডুবোচরের সঙ্গে ধাক্কায় কার্গোর তলা ফেটে ডুবে গেছে।

“জোয়ার আসায় কার্গোর মাস্তুল ও পিছনের কিছু অংশ পানির উপরে দেখা যাচ্ছে। ডুবন্ত কার্গোর নিরাপত্তা দেওয়া হয়েছে।”

কার্গোর চালক মো. হাসান বলেন, কার্গো ও কাঁচামাল প্রিমিয়াম সিমেন্ট কোম্পানির। শনিবার ঢাকা থেকে খুলনার বৈঠাকাটা এলাকার উদ্দেশে রওনা দেয় কার্গোটি। রাতে হরিণা এলাকায় নোঙর করে।

“সকালে মেঘনা নদীর মল্লিকপুর এলাকায় হঠাৎ ডুবোচরে ধাক্কা খেয়ে কার্গো ঘুরে যায়, জোরে শব্দ হয়। কিছু সময় পর গ্রিজাররা বের হয়ে জানায়, ইঞ্জিন রুমের টোন প্লেট ফেটে পানি প্রবেশ করছে।”

কার্গোর চালক বলেন, এতে ৯৪০ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫১   ২০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ