বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’য়

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’য়
মঙ্গলবার, ৯ মে ২০২৩



ভোলাবাণী ডেক্স।।  শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি অর্জন করে বুধবার (১০ মে) ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’য়

মঙ্গলবার (৯ মে) সকালে এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ৮ মে মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারের (৯ মে) মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল বুধবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তীব্র গরমে হাঁসফাঁস উঠেছে জনজীবনে। সোমবার (৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিলো চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব বেশ ভালোভাবেই পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তার মতে, ঘূর্ণিঝড় মোখা আগামী রোববার (১৪ মে) সকাল ৬টার পর থেকে ১৫ মে সকাল ৬টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৪০   ১৭৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ