লঞ্চের ধাক্কায় লালমোহনে কার্গো ডুবি, নিখোঁজ ১

প্রথম পাতা » প্রধান সংবাদ » লঞ্চের ধাক্কায় লালমোহনে কার্গো ডুবি, নিখোঁজ ১
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭



---ভোলাবাণী ডেস্ক: ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় বালুবাহী কার্গো ডুবে মালেক নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে তেঁতুলিয়া নদীর খালগোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মালেকের বাড়ি বরিশালের সাহেবেরহাট এলাকায়। বিকেল ৫ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিককে কিংবা ডুবে যাওয়া কার্গো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার তেতুলিয়া নদীর খালগোড়া পয়েন্টে একটি লঞ্চের সঙ্গে মারিয়া অ্যান্ড আরাফাত নামে একটি কার্গোর ধাক্কা লাগে। এতে কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোর ৩ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও মালেক নামের অপর এক শ্রমিক কেবিনে আটকে পড়ে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১৮:০৯   ৭৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ