ভোলা বিএনপির সাবেক সম্পাদক মরহুম ফারুক মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা বিএনপির সাবেক সম্পাদক মরহুম ফারুক মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭



---স্টাফ রিপোটার ॥ভোলাবাণী।।
ভোলা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম ফারুক মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার আসর বাদ ভোলা জেলা বিএনপি কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় বক্তারা মরহুম ফারুক মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপি সভাপতি আসিফ আলতাফ, থানা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা বিএনপি নেতা হাছান তৌফিক রিহীন, বিএনপি নেতা বশির আহমেদ হাওলাদারসহ জেলা শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম ফারুক মিয়া ২০১৬ সালের ২০ জানুয়ারী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৭   ৩১০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ