ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
বুধবার, ২৭ মার্চ ২০২৪



ভোলাবাণী বিনোদন ডেক্স।।

বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন সৌদি তরুণী রুমি আলকাহতানি। এর আগে কোনো সৌদি তরুণী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।

 

সৌদি তরুণী রুমি আলকাহতানি

২৭ বছর বয়সী রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ফলোয়ার সংখ্যা ১০ লাখ। সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম অংশগ্রহণকারী হবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের এটাই প্রথম অংশগ্রহণ।

দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে।

রুমি আলকাহতানি এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেছিলেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১৩   ৪২৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ