টিজারে তিন নায়িকার তুলকালাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » টিজারে তিন নায়িকার তুলকালাম
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



ভোলাবাণী বিনোদন।। নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে নতুন সিনেমা ‘ক্রু’। যেখানে প্রথমবারের মতো এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন। সম্প্রতি সিনেমাটির ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারে মুক্তি পেয়েছে। অনিল কাপুর, একতা কাপুর, শোভা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণান। খবর : টাইমস অব ইন্ডিয়া

 

টিজারে তিন নায়িকার তুলকালাম

সিনেমাটির পোস্টারে আগেই ব্যাপক দুষ্টুমির আভাস দিয়েছিলেন এ তিন অভিনেত্রী। টিজার মুক্তির পর বাধালেন তুলকালাম কাণ্ড। অল্পসময়য়েই বুঝিয়ে দিলেন কমেডি, ড্রামা ও ফ্যান্টাসিতে সাজানো হয়েছে গল্প।

টিজারে প্রথমেই দেখা গেছে, টাবু, কারিনা ও কৃতি লাগেজ নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করছেন। হাসিমুখে মেটাচ্ছেন যাত্রীদের আবদার। তবে আড়ালে গিয়ে আবার বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় তাদের। টিজারের একপর্যায়ে দেখা যায় অজ্ঞান হয়ে যাওয়া এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় এ তিনজন। এরপর বারটি গায়েব করে দেওয়ার পরিকল্পনা করেন এ তিন বিমানবালা। সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা।

আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ক্রু’। এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হবে এ সিনেমায়।

এ তিন অভিনেত্রী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতা।

 

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৯   ২৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ