ভোলায় জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬



---বিশেষ প্রতিনিধি: ভোলা বাণী ডেক্স: গ্রাহকের সুবিধার্থে ভোলায় জনতা ব্যাংক লিমিটেড এর সদর শাখার উদ্যোগে এটিএম বুথ উদ্বোধন করা হয়। সোমবার সকালে শহরে কর্ণফুলী মার্কেটে জনতা ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদ এর পরিচালক মো. মাহাবুবুর রহমান হিরন এই এটিএম বুথ এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে কর্নফুলী কমপ্লেকসের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লি: পরিচালনা পর্ষদ এর পরিচালক মো: মাহাবুবুর রহমান হিরন। এসময় তিনি বলেন, ভোলা জেলা একটি সম্ভ্যাব জেলা। এ জেলা অচিরেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে। তাই ভোলা জেলাকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এই জেলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব উদ্দ্যোগক্তা এগিয়ে আসবে তাদের পাশে জনতা ব্যাংক থাকবে। ইতিমধ্যে জনতা ব্যাংক গ্রাহক সেবায় সুনামের সাথে দ্বীপ জেলা ভোলাতে ব্যাংককিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিঃ পরিচালনা পর্ষদ এর পরিচালক এমদাদুল হক, জনতা ব্যাংক লি: সিইও এন্ড এমডি মো: আবদুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, মো: আবদুস সালাম আজাদ, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লি: এরিয়া অফিস সহকারী মহাব্যবস্থাপক মো: মোশারেফ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জনতা ব্যাংক লি: ভোলা শাখার ম্যানেজার খান আল মাসুদ রাণা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনতা ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে দ্বীপজেলায় আরো শাখা স্থাপন করবে। শুধু তাই নয় সহজ শর্তে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়ায় আশ্বাস দেন। পরে শহরের যুগীরঘোল এলাকায় অপর আরও একটি শাখার এটিএম বুথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৩২:১৬   ৭২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ