বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে : ওবায়দুল কাদের

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে : ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৯ জুন জাতীয় সংসদে সংশোধিত বাজেট পাস হলে বিএনপির সমালোচনা বন্ধ হবে এবং জনগণ খুশি হবে।বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাজেট নিয়ে বিএনপির সমালোচনা শুরু করেছে। আগামী ২৯ জুন জাতীয় সংসদে সংশোধিত বাজেট পাস হলে তাদের সমালোচনা বন্ধ হবে। বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে তা জনগণের জন্য ভাল। বিতর্ক হচ্ছে গণতন্ত্রের ভিউ। গণতন্ত্রে বিতর্কের প্রয়োজন আছে।

তিনি বলেন, ঈদে মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ৩০০ শতাধিক আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কোনো কমকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে তাদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৪   ৩২৫ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ