ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



ইব্রাহিম আকতার আকাশ।।ভোলাবাণী।।ভোলায় সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক এসআই অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পুলিশ হেফাজতে রয়েছে।

 

ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

ভোলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মাদক উদ্ধার করতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে যায়। এ সময় তারা ইউনিয়নের কন্দকপুর গ্রামে একটি সুপারি বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় সচল শার্টারগান এবং ১ রাউন্ড কার্তুজ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫০   ১৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ