হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা কাপুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা কাপুর
সোমবার, ২০ মার্চ ২০২৩



ভোলাবাণী বিনোদন।।  অনেকদিন পর্দায় নেই, ফিরলেন প্রায় তিন বছর পর। সদ্য মুক্তি পাওয়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে এক অন্য রূপে হাজির হয়ে চমকে দিয়েছেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা কাপুর

নেট দুনিয়ায় শ্রদ্ধার জনপ্রিয়তা নজর কাড়ার মতো। জনপ্রিয়তায় ইতিমধ্যেই বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের টেক্কা দিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘অনুরাগীদের সব সময় আমার পাশে পেয়েছি। ছবি হিট হোক বা ফ্লপ, তারা আমাকে ছাড়েননি। তাই তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। তাদের সব মন্তব্য মন দিয়ে পড়ি।’হাজারো তরুণের ক্রাশ শ্রদ্ধা হলেও তার ক্রাশ কে এমন প্রশ্ন করতেই জানান, ছোটবেলা থেকেই হৃতিক রোশনের প্রতি তার ভয়ংকর রকমের ক্রাশ। তিনি বলেন, ‘হৃতিকের জন্য মরতেও রাজি ছিলাম। এমনকি আমি হৃতিককে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ঘরের দেয়ালজুড়ে তার পোস্টার লাগানো থাকত। আমার এসব পাগলামির কথা আমি হৃতিককে বলেছিলাম। ভিডিও করে তাকে সব দেখিয়েছিলাম। হৃতিক বলেছিল, আমাদের একসঙ্গে একটা সিনেমা করা উচিত। জানি না, সেই সুযোগ আমার জীবনে কবে আসবে।’

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০১   ১৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ