লালমোহনে গরু চোর আটক, ৬টি গরু উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে গরু চোর আটক, ৬টি গরু উদ্ধার
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



ভোলাবাণী।। লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ৬টি চোরাই গরুসহ মো: আমির হোসেন (৩৫) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। 

লালমোহনে গরু চোর আটক, ৬টি গরু উদ্ধাররবিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড ওয়ার্ড চর কচুয়াখালী থেকে তাকে আটক করা হয়। আমির হোসেন ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

জানা যায়, লালমোহন থানা এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: আউয়াল, এসআই মো: ইউসুফসহ সঙ্গীয় ফোর্স গত ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল চর কচুয়াখালী তে অভিযান চালায়। এসময় চিহ্নিত গরু চোর মো: আমির হোসেন কে আটক করেন তারা এবং তার কাছ থেকে ৬টি গরু উদ্ধার করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, আমির হোসেন ওরপে আমির চোরা চিহ্নিত চোর। রবিবার রাতে চর কচুয়াখালীতে অভিযান চালিয়ে ৬টি গরুসহ তাকে আটক করা হয়েছে। তার নামে আগেও ৩টি গরু চুরিসহ নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। এ ঘটনায় আমির হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৭   ১৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ