জামিনে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান

প্রথম পাতা » তজুমদ্দিন » জামিনে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে মামলা থেকে জামিনে মুক্তির আদেশ দেন বিজ্ঞ আদালত।

চরভূতা ইউপি সাবেক  চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউপি  সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান৷বৃহস্পতিবার (১০ আগস্ট) বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীদেরকে জামিন মঞ্জুর করেন।

লালমোহন থানার মামলা নং-৩৩, তারিখ- ২৬/০৭/২০২৩ইং (পথরোধ করে আটক, হত্যার উদ্দেশ্যে মারধর, সাধারণ গুরুতর জখম, চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং হুকুম দেওয়ার অপরাধে) মামলাটি রুজু করা হয়। এই মামলায় আসামী দেখিয়ে সাবেক দুই চেয়ারম্যানকে ২৭/০৭/২০২৩ইং তারিখে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীর মামলার মিথ্যা অনুমিত হওয়ায় আসামীদের জামিন দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করায় বিজ্ঞ আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলা জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেবৃন্দ।

সাবেক দুই চেয়ারম্যানের পরিবার জানান, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থন করায় গত এক বছরে মোঃ হোসেন হাওলাদারের নামে ১০টি ও রিয়াদ হোসেন হান্নানের নামে ৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে।

এছাড়াও, গত ২৪ জুন মোঃ হোসেন হাওলাদারের বাড়িতে ও ২৫ জুন রিয়াদ হোসেন হান্নানের বাড়িতে নুরুন্নবী চৌধুরী শাওনের সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

বাংলাদেশ সময়: ২১:০৭:১০   ৩২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।

আর্কাইভ