লালমোহনে ডেঙ্গু জ্বরে কিশোরের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে ডেঙ্গু জ্বরে কিশোরের মৃত্যু
শনিবার, ২২ জুলাই ২০২৩



ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি।। ভোলর লালমোহনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজিব (২২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লালমোহনে ডেঙ্গু জ্বরে কিশোরের মৃত্যু

ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যু। ভোলা থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তায়েবুর রহমান। তিনি বলেন, ভোলায় এ মৌসুমে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো।মৃত আব্দুর রাজ্জাক লালমোহন উপজেলার করিমগঞ্জ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ সকালে তিনি ভোলা সদর ২৫০শয্যা  হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। গত এক সপ্তাহে আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ জনের কাছাকাছি। গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

আক্রান্তদের মধ্যে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪৩ জন।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীদের জন্য আরও ২০টি বেড বাড়ানো হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে কোনো অসুবিধা হবে না।

বাংলাদেশ সময়: ১২:৩২:৩৩   ২৩০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ