নিজ জায়গায় থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে: আবু নোমান

প্রথম পাতা » তজুমদ্দিন » নিজ জায়গায় থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে: আবু নোমান
রবিবার, ৪ জুন ২০২৩



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের নেতা, বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। শুক্রবার (২ জুন) রাতে তার বনানী রাজনৈতিক কার্যালয়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজ জায়গায় থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে: আবু নোমান

তিনি আরও বলেন, আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।বুয়েটের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি আবু নোমান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে। এজন্য এখন থেকেই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি নির্বাচনী এলাকায় বিরতিহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:০৯   ২৩৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।

আর্কাইভ