শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন
রবিবার, ২৮ মে ২০২৩



ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি।।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে মানুষ দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। শনিবার শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে-এমপি শাওন(২৭ মে) দুপুরে ভোলার লালমোহন উপজেলার অডিটোরিয়ামের হলরুমে স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, গ্রামের যুব সমাজকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরই মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ দ্রুত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ৭:০৬:৩৫   ২০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ