ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। জেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সভায় শহরের যানজাট নিরসনে পৌরসভাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। জেলেদের তালিকায় যাতে কোন অমৎস্যজীবী স্থান না পায় সে ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে সভায়। জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় কমিটির অনান্য সদস্য ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:১৮:৫০   ২০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ