মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ

প্রথম পাতা » তজুমদ্দিন » মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



হেলাল উদ্দিন লিটন।। তজুমদ্দিন প্রতিনিধি

মেঘনা নদীতে ইলিশ ধরার ব্যস্ততা আর মাত্র কয়েক দিন। এরপরই শুরু হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা এবং ইলিশ পরিবহন, মজুত ও কেনাবেচা বন্ধ রাখতে তজুমদ্দিনে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

 

তজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ

শশীগঞ্জ সুইজঘাটে আয়োজিত এ সভায় জেলেদের নিষেধাজ্ঞার সময় নদীতে না নামার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনায় নিয়মিত অভিযান চালানোর কথাও জানানো হয়েছে।

সভায় বক্তব্য দেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোনাইন, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন। এ সময় জেলে প্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের উৎপাদন বাড়বে। তাই প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। নদীতে মাছ ধরার পাশাপাশি অবৈধভাবে ইলিশ পরিবহন, মজুত ও বিক্রির বিষয়েও নজরদারি করা হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা, জেলে, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:১০   ১০৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


● ১৮ জেলের কারাদণ্ড, তিন নাবালককে মুচলেকায় মুক্তিতজুমদ্দিনে মেঘনায় অভিযান, ২১ জেলে আটক
● আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে- মেজর হাফিজ
● তজুমদ্দিনে মৎস্য অভিযানে ৯ জেলে আটক
● তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক, মোবাইল কোর্টে সাজা
● নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, তজুমদ্দিনে ৩ জেলের কারাদণ্ড
● তজুমদ্দিনে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
● নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম, আয়শা আনজুমকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা
● তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● আওয়ামীলীগ রাস্ট্রকে অত্যাচারি সমাজে পরিনত করেছিল : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আর্কাইভ