লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি বের হয়।

 

লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল

মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিএনপির কার্যালয়ে জড়ো হয়। পরে তারা মূল আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জোবায়েদুল ইসলাম নয়ন।

বক্তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে আরও শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। তারা নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।

নবগঠিত কমিটির নেতারা বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৯   ১১৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● পূর্ণিমার জো ও বৃষ্টিতে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগেরনিষেধাজ্ঞা শেষ, তবু ভোলার নদীতে ইলিশের আকাল
● শীতের ছুটিতে ঘুরে আসুন কুইন আইল্যান্ড
● বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ: বসতঘরে হামলা, ভাঙচুর ও নারীসহ আহত ৩; থানায় অভিযোগ
● ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
● শেরেবাংলার ১৫৩ তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্মাননা পেলেন দিলরূবা জ্যাসমিন
● লালমোহনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
● নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নতুন স্বপ্ন বুনছেন মেঘনা পাড়ের জেলেরা
● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● ৬ কোটি টাকার স্থাপনা প্রস্তুত, মিলছে না চালুর উদ্যোগ
● ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ঢাকায় গ্রেপ্তার

আর্কাইভ