মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



মো. ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি

ভোলার মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ

বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহীন। শরীরচর্চা শিক্ষক মো. সালেহউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মো. কামালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মো. শামসুউদ্দিন আহম্মদ মোল্লা, সদস্যসচিব আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. কামালউদ্দিন এবং চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৩   ১৬১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● পূর্ণিমার জো ও বৃষ্টিতে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগেরনিষেধাজ্ঞা শেষ, তবু ভোলার নদীতে ইলিশের আকাল
● শীতের ছুটিতে ঘুরে আসুন কুইন আইল্যান্ড
● বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ: বসতঘরে হামলা, ভাঙচুর ও নারীসহ আহত ৩; থানায় অভিযোগ
● ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
● শেরেবাংলার ১৫৩ তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্মাননা পেলেন দিলরূবা জ্যাসমিন
● লালমোহনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
● নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নতুন স্বপ্ন বুনছেন মেঘনা পাড়ের জেলেরা
● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● ৬ কোটি টাকার স্থাপনা প্রস্তুত, মিলছে না চালুর উদ্যোগ
● ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ঢাকায় গ্রেপ্তার

আর্কাইভ