ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

 

ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু

স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই এ বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবকদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরির পাশাপাশি যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইলিশা বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৭   ৯৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● পূর্ণিমার জো ও বৃষ্টিতে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগেরনিষেধাজ্ঞা শেষ, তবু ভোলার নদীতে ইলিশের আকাল
● শীতের ছুটিতে ঘুরে আসুন কুইন আইল্যান্ড
● বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ: বসতঘরে হামলা, ভাঙচুর ও নারীসহ আহত ৩; থানায় অভিযোগ
● ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
● শেরেবাংলার ১৫৩ তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্মাননা পেলেন দিলরূবা জ্যাসমিন
● লালমোহনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
● নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নতুন স্বপ্ন বুনছেন মেঘনা পাড়ের জেলেরা
● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● ৬ কোটি টাকার স্থাপনা প্রস্তুত, মিলছে না চালুর উদ্যোগ
● ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ঢাকায় গ্রেপ্তার

আর্কাইভ