জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



মোঃছালাহউদ্দিন।।ভোলাবাণী।।  মনপুরা প্রতিনিধি

মার্কিন কংগ্রেসম্যানদের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিবুধবার প্রথম প্রহর রাত ২ টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা করেছেন যুবদল সম্পাদক নয়ন। কেন্দ্রীয় যুবদলের দপ্তরে দায়িত্বে থাকা যুগ্নসাধারন সম্পাদক মিনহাজুল আবেদীন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিম।

জানা যায়, এমপি নয়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবদলের কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতেও অংশ নেবেন।

এছাড়াও নিরাপদ যাত্রা ও দেশে প্রত্যাবর্তনের জন্য জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মী, ভোলার চরফ্যাশন-মনপুরার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি নয়ন।

এই ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ কামাল উদ্দিন জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্টে গেছেন এমপি নুরুল ইসলাম নয়ন। তিনি মনপুরা-চরফ্যাসনের মানুষের দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ৯:২২:১৫   ১৫৬ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● পূর্ণিমার জো ও বৃষ্টিতে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগেরনিষেধাজ্ঞা শেষ, তবু ভোলার নদীতে ইলিশের আকাল
● শীতের ছুটিতে ঘুরে আসুন কুইন আইল্যান্ড
● বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ: বসতঘরে হামলা, ভাঙচুর ও নারীসহ আহত ৩; থানায় অভিযোগ
● ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
● শেরেবাংলার ১৫৩ তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্মাননা পেলেন দিলরূবা জ্যাসমিন
● লালমোহনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
● নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নতুন স্বপ্ন বুনছেন মেঘনা পাড়ের জেলেরা
● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● ৬ কোটি টাকার স্থাপনা প্রস্তুত, মিলছে না চালুর উদ্যোগ
● ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ঢাকায় গ্রেপ্তার

আর্কাইভ