ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটজনকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট।

পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক আটজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৮:০৯:০২   ৫৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ