স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।ভোলা সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের ডোপ টেস্টে ইয়াবা ও গাঁজার উপাদান শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার আমানতপাড়ার মো. সুলাইমানের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব (৪৫), ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা হাওলীর মৃত আফজাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৭) এবং একই এলাকার মো. আইয়ুব সরদারের স্ত্রী রিমি কবিতা ওরফে রিমা সরদার (৪৫)।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তিনজনের ডোপ টেস্ট ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অব ল্যাবরেটরি মেডিসিন বিভাগে করা হয়। পরীক্ষায় রাজিবের শরীরে মেথঅ্যামফেটামিন, অ্যামফেটামিন ও মেথিলেনডাইঅক্সিমেথঅ্যামফেটামিন; ফয়সালের শরীরে মেথঅ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং রিমা সরদারের শরীরে মেথঅ্যামফেটামিন ও অ্যামফেটামিন শনাক্ত হয়।
এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১৬/২১ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ০৯, জিআর-৫৬৪/২০২৬।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৫১:২৭ ৭৮ বার পঠিত | গ্রেপ্তারসেবনকারী