দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধি।।

ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. নাহিদ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে দৌলতখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাহিদ হোসাইনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে শয়নকক্ষের তোশকের নিচ থেকে একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ নাহিদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বুধবার বিকেলে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদ হোসাইনের বসতঘর থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৩৪:০৭   ৭৪ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


● দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
● দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু, পানিবন্দি শতাধিক পরিবার
● দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
● ভোলার দৌলতখান দক্ষিণ মাথা মেইন সড়কে ‘মরণফাঁদ’: সংস্কারের অভাবে চরম দুর্ভোগে জনজীবন
● দৌলতখান থানার অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে দৌলতখানে মানববন্ধন ও বিক্ষোভ
● দৌলতখানের চরে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার, পালালেন অভিযুক্ত
● মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধার
● নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত: দৌলতখানে পাষণ্ড বাবা গ্রেফতার
● দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আর্কাইভ