আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিত্ব পাওয়ার পর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রথম ভোলা সফর ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ফুল হাতে বিভিন্ন সড়ক ও মোড়ে মন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় ছিলেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

 

পার্থের আগমনে উৎসবের আমেজ

বুধবার দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভোলা সফর।

খেয়াঘাটে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

পার্থের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শহরের বিভিন্ন মোড়ে ফুল নিয়ে অবস্থান নেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর ভোলা থেকে একজন মন্ত্রী হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন দায়িত্বে আন্দালিব রহমান পার্থ ভোলার যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুবিধার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের। বিশেষ করে জেলার দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে মন্ত্রীর কার্যকর উদ্যোগ চান তাঁরা।

আন্দালিব রহমান পার্থের বাবা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ভোলার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়ভাবে ভোলার উন্নয়নে তাঁর অবদানের কারণে তিনি ‘ভোলার রূপকার’ হিসেবে পরিচিত ছিলেন। বাবার রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পার্থও ভোলার মানুষের পাশে থাকবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, খেয়াঘাট থেকে গাড়িযোগে আন্দালিব রহমান পার্থ ভোলা জেলা বিজেপির কার্যালয়ে যান। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

পরে মন্ত্রী হিসেবে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

পার্থের প্রথম ভোলা সফর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলার প্রথম সফরে ভোলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২২   ৬৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ