ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ

প্রথম পাতা » চরফ্যাশন » ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।। উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভোলায় বেসরকারি সংস্থা পর্যায়ে ‘মৎস্য পদক-২০২৬’ (সম্মাননা স্মারক) পেয়েছে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)।

 

ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ এফডিএ-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এফডিএ-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোলার উপকূলীয় অঞ্চলে টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ এবং প্রান্তিক মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে এফডিএ। মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

এফডিএ-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান বলেন, দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বিচরণক্ষেত্র নিশ্চিত করার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধিতে তারা কাজ করছেন। পিকেএসএফের সহযোগিতায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এতে দেশীয় প্রজাতির মাছের নিরাপদ আশ্রয়স্থল সৃষ্টি, প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মৎস্যজীবী ও চাষিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে এফডিএ ধারাবাহিকভাবে কাজ করছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এফডিএ-এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, এ পুরস্কার তাদের চলমান কার্যক্রমের প্রতি দায়িত্ববোধ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও ভোলার মৎস্যজীবী, মৎস্যচাষি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের স্বীকৃতি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এফডিএ-এর কার্যক্রমকে আরও গতিশীল করবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ভোলার মৎস্য খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০০   ১৭০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের

আর্কাইভ