মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রবিবার, ৯ আগস্ট ২০২৬



আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।।

ভোলার উপকূলীয় জনপদ ও নদীতীর রক্ষায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রোববার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ব্যস্ততম ইলিশা জংশন বাজারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী মানুষ, ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রতিবছর নদীভাঙনে ভোলার মূল ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এর সঙ্গে অবৈধ বালু উত্তোলন যুক্ত হওয়ায় ভাঙনের তীব্রতা আরও বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের ভাষায়, এসব ‘বালুদস্যু’র দৌরাত্ম্যে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী জনপদ হুমকির মুখে পড়েছে। এতে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হারানোর আশঙ্কায় রয়েছেন নদীতীরের মানুষ।

তাঁরা বলেন, ভোলার মতো নদীভাঙনপ্রবণ উপকূলীয় জেলায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হলে এর দীর্ঘমেয়াদি ক্ষতি ভয়াবহ হতে পারে। তাই জনস্বার্থে মেঘনা নদীর বালুমহালের ইজারা বাতিল এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল বারী, জেলা কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, রাজাপুর ও ইলিশা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সালাউদ্দিন মিয়া ও আরিফুল ইসলামসহ অন্যরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খলিল উদ্দিন ফরিদ
ভোলা জেলা প্রতিনিধি
৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৫   ৫৫ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ