ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
রবিবার, ৯ আগস্ট ২০২৬



ভোলাবাণী ডেক্স।। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত  ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, নদীকেন্দ্রিক জীবনযাত্রা এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন। প্রথমবারের মতো বরিশাল সফরে এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

 

বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত বলেন, “এটা বরিশালে আমার প্রথম সফর। বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ভাসমান বাজার ঘুরে দেখেছি, সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।”

তিনি বলেন, বরিশাল শহর যেমন সুন্দর, তেমনি এখানকার মানুষের আন্তরিকতাও তাঁকে মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরকালে রাষ্ট্রদূত বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী মিয়া বাড়ী মসজিদ পরিদর্শন করেন। এছাড়া উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

বরিশালে আসার আগে তিনি ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেন। নৌকায় ভ্রমণ করে স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন।

সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং নদীনির্ভর জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৪   ৪৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি
পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের অংশগ্রহণমনপুরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমোহনে ৫ গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ ৫.৫ টন নিষিদ্ধ পলিথিন

আর্কাইভ