শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
রবিবার, ৯ আগস্ট ২০২৬



ভোলাবাণী।।শশীভূষণ (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও চর কুকরি-মুকরি নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর সঙ্গে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৪   ৬৫ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ