নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

প্রথম পাতা » প্রধান সংবাদ » নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার
রবিবার, ৯ আগস্ট ২০২৬



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় ভোলার সামাজিক সংগঠন বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা)—‘বিবা’র মানবতার দুয়ার-এর উদ্যোগে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ করা হয়েছে।

 

---

শুক্রবার (৭ জুলাই) সকালে ভোলা ভোকেশনাল রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে শুকরিয়া সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের মানবিক ও সামাজিক কার্যক্রমের পর সরকারি নিবন্ধন লাভ করায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও জনপ্রিয় সংগীতশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী। এ ছাড়া শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার, মানবিক ডাক্তার এ. কিউ. এম. হাসান তারিক, আইসিডিএসের নির্বাহী পরিচালক মর্তুজা খালেদ, স্বেচ্ছাসেবী মেহেদী হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ‘বিবা’র বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনটিকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় ‘বিবা’র নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা খুব শিগগিরই ‘বিবার মানবতার দুয়ার কবরস্থান’ নামে একটি গণকবরস্থানের উদ্যোগ নিতে চাই। সেখানে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে তাদের স্বজনদের দাফন করতে পারবেন। সমাজের যে কোনো ব্যক্তি সামর্থ্য অনুযায়ী এ মহৎ কাজে আমাদের সহযোগিতা করতে পারেন।”

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি ভোলা সদর এসএসসি-৯৮ ব্যাচের পক্ষ থেকে অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

সবশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া ও শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচির আয়োজন করে বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা)—‘বিবা’র মানবতার দুয়ার।

বাংলাদেশ সময়: ৮:৩৬:০২   ৪৩ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি
পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের অংশগ্রহণমনপুরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আর্কাইভ