শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

প্রথম পাতা » চরফ্যাশন » শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



ভোলাবাণী।। চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।

চরফ্যাশন শিক্ষক পিটানোর মামলায় ১৬৮নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনি আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

---আসামীরা গতকাল বৃহস্পতিবার হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তিন আসামীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুরকৃত আসামীরা হলেন-জাহিদুল ইসলাম ইউছুফ, মো.হামিম দেওয়ান (২৫) ও মো.রাশেদ খান (৪০)।

মামলার বিবরণ এবং আদালতের দায়িত্বশীল সুত্রে জানাগেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারি শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিগত ২৭জুন অভিযুক্তরা স্কুলের অফিস রুম থেকে শার্টের কলার ধরে স্কুলের মাঠে নিয়ে তাকে বেদরক মারধর করে গুরুতর আহত করে। এঘটনায় ২জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ ৮জনের বিরুদ্ধে মামলা করেন সহকারি শিক্ষক আক্তার হোসেন।

মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবী করেন, এঘটনা তিনি জড়িত না। তাকে অন্যায় ভাবে মামলায় জড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:৫২   ১৫৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের

আর্কাইভ