ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

প্রথম পাতা » জাতীয় » ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬



ভোলাবাণী ডেক্স।। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। রোববার (২৬ জুলাই) ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ

দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

এছাড়াও, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যে বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উঠবেন গুলশানে তার নিজের ফ্ল্যাটে। ইতোমধ্যে সেখানেও সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১২:১৮:০৮   ৫৭ বার পঠিত  |







জাতীয়’র আরও খবর


দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে হবে নতুন সড়ক, নির্মাণ করা হবে তিনটি ছোট সেতুভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম
সাগরে লঘুচাপে ৪ বন্দরে সতর্কতা, বৃষ্টি বাড়ার আভাস
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আর্কাইভ