বিশেষ প্রতিনিধি | ভোলাবাণী।। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টায় প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে জুলফিকার মাহমুদ নিয়াজ পুনরায় সভাপতি এবং কামাল গোলদার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির তালিকা আজকের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান এবং হাবিবুর রহমান সেলিম।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, নোমান সিকদার, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন, মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের নবীন ও প্রবীণ সদস্যরা।
সন্ধ্যা ৭টা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে মিলনমেলার আবহ সৃষ্টি হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পরে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
বাংলাদেশ সময়: ১১:০৩:২৬ ১৭৬ বার পঠিত | চরফ্যাশন প্রেসক্লাবসভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজসম্পাদক কামাল গোলদার