চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।।
ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদক কারবারি গ্রেপ্তার

ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের এসআই বিপ্লব কান্তি দাস-এর নেতৃত্বে একটি চৌকস দল চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. হাফেজ (৪৮)-কে গ্রেপ্তার করে। তিনি চরফ্যাশন পৌরসভার কাঞ্চনপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:১৫   ১৯২ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের

আর্কাইভ