প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ
সোমবার, ৬ জুলাই ২০২৬



ভোলাবাণী ডেক্স।। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
একই সঙ্গে রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।
ইতিবাচক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যেতে চাই। এতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ-দুই দেশের সম্পর্কের গুরুত্ব ও গভীরতারই প্রতিফলন।

প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করতে পারেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমন্ত্রণ এসেছে এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সেটি নির্ধারণ করা হবে। তবে গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সৌদি সফর হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২১   ১৬৫ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


● গণতান্ত্রিক মূল্যবোধে তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে মর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই: স্পিকার
● নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
● দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
● দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
● রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে হবে নতুন সড়ক, নির্মাণ করা হবে তিনটি ছোট সেতুভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
● সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
● বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

আর্কাইভ