খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।
দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান ও ক্রীড়া সংগঠক মো. মুনতাসির আলম রবিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য বরিশাল বিভাগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২২ মে) বিসিবির প্রধান কার্যালয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
একান্ত আলাপচারিতায় রবিন চৌধুরী বলেন, অতীতে পরিচালক পদে নির্বাচিত অনেকেই তৃণমূল ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “ক্রিকেটার তৈরি হয় তৃণমূল থেকেই। কিন্তু এসব খেলোয়াড়ের সুযোগ-সুবিধা, জীবনমান ও ভবিষ্যৎ নিয়ে খুব কম মানুষ কাজ করে। আমি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে জড়িত। সুযোগ পেলে বরিশাল বিভাগের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কাজ করবো।”
উল্লেখ্য, আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরিশাল বিভাগ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। ভোলাবাসীর প্রত্যাশা, রবিন চৌধুরী নির্বাচিত হলে পিছিয়ে থাকা বরিশাল বিভাগের ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ১৭:০২:১০ ২১৪ বার পঠিত | বিসিবি’র পরিচালকবিসিবি’র পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন রবিন চৌধুরীরবিন চৌধুরী