বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন

প্রথম পাতা » ক্রিকেট » বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
রবিবার, ১৭ মে ২০২৬



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এলো। শনিবার আসন্ন নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। তপশিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো

নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বাছাই শেষে ২৩ মে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওই দিন দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের মতো এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

বাংলাদেশ সময়: ৯:৩২:৫০   ৩০৪ বার পঠিত  |







ক্রিকেট’র আরও খবর


● বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন
● ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
● সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
● মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
● বিসিবি’র পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন রবিন চৌধুরী
● ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
● বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
● নাহিদ রানার ৫ উইকেট বাংলাদেশের ঐতিহাসিক জয়
● নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
● টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে বাংলাদেশ

আর্কাইভ