দাম ১০ হাজার টাকাভোলার মেঘনায় জেলেদের জালে ২ ‘রাজা ইলিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » দাম ১০ হাজার টাকাভোলার মেঘনায় জেলেদের জালে ২ ‘রাজা ইলিশ
শুক্রবার, ১ মে ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের দুইটি ‘রাজা ইলিশ’। দীর্ঘদিন পর এমন বড় ইলিশ পাওয়ায় খুশি জেলেরা, আর স্থানীয় মাছের বাজারেও সৃষ্টি হয়েছে ব্যাপক ক্রেতা আগ্রহ।

ভোলার মেঘনায় জেলেদের জালে ২ ‘রাজা ইলিশ

শুক্রবার সকালে ভোলা সদরের তুলাতুলি মাছঘাটে জেলে ইউসুফ মাঝি নদী থেকে ধরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে স্থানীয় একটি মৎস্য আড়তে ব্যবসায়ী মনজু প্রায় ১০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন। তিনি জানান, মাছগুলো মোকামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে টানা দুই দিনের বৃষ্টিতে নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে মাছের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। বড় আকারের ইলিশ ধরা পড়ায় তারা আশাবাদী—আগামী দিনগুলোতে আরও ভালো মাছ পাওয়া যাবে।

তারা আরও বলেন, “যদি এভাবে মাছ ধরা অব্যাহত থাকে, তাহলে বিগত দুই মাসের ধারদেনা শোধ করা সম্ভব হবে।”

বাংলাদেশ সময়: ২১:২৩:০৯   ২৩৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ