বন্ধ কলকারখানা পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » জাতীয় » বন্ধ কলকারখানা পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১ মে ২০২৬



ভোলাবাণী ডেক্স।। দেশে বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধাপে ধাপে এসব শিল্পপ্রতিষ্ঠান চালু করে বেকার হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

 

মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পরই বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু হকার উচ্ছেদ নয়, তাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সব শ্রেণিপেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বিদেশে কর্মসংস্থান বাড়ানো, খেলোয়াড় বাছাইয়ে নতুন কর্মসূচি চালু এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাওয়া ‘ষড়যন্ত্রকারীদের’ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, নারী-পুরুষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে এবং প্রত্যাশিত বাংলাদেশ গঠনে সবাইকে ‘দেশ গড়ার শ্রমিক’ হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:০৩:৫১   ১১৫ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে হবে নতুন সড়ক, নির্মাণ করা হবে তিনটি ছোট সেতুভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম
সাগরে লঘুচাপে ৪ বন্দরে সতর্কতা, বৃষ্টি বাড়ার আভাস
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আর্কাইভ