শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » তজুমদ্দিন » শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
শুক্রবার, ১ মে ২০২৬



হেলাল উদ্দিন লিটন।।তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥

দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়। সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ১৭ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ জামাল উদ্দিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আলাউদ্দিন স্বপনকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ হান্নান কবির, মোঃ হুমায়ুন কবির, শরীফ মোঃ রফিক উল্যাহ, এস. এম. রফিক উল্যাহ, তরুণ কুমার দাস, তরিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ সালাউদ্দিন, আরাফাতুর রহমান সৈকত, মোঃ জসিমউদ্দীন, নোমান সুমন, মোঃ কবির হোসেন, মোঃ ফোরকান, সাইফউদ্দিন সুমন ও শাকিল।

১৯৬৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বিপুল চন্দ্র মজুমদার বলেন, “এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। হীরক জয়ন্তীর মাধ্যমে তাদের সবার একত্রিত হওয়ার একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমি এই বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং সাবেক প্রধান শিক্ষক হিসেবে গর্ববোধ করছি।”

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন ও সদস্য সচিব মোঃ আলাউদ্দিন স্বপন বলেন, “এটি একটি সর্বজনীন ও অরাজনৈতিক আয়োজন। কয়েক দশকের ব্যবধান ভুলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি মিলনমেলা হবে এটি। বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন কেবল উৎসব নয়, বরং সব প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে।” তারা অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিচালনা কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আরাফাতুর রহমান সৈকত জানান, গত এক মাসেরও বেশি সময় ধরে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এতে ইতোমধ্যে প্রায় ১,১৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৫   ২১৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● আওয়ামীলীগ রাস্ট্রকে অত্যাচারি সমাজে পরিনত করেছিল : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
● তজুমদ্দিনে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক
● তজুমদ্দিনে গুজব ও অপপ্রচার রোধে আলোচনা সভা
● ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
● রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
● ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
● কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
● তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
● তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

আর্কাইভ