এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

প্রথম পাতা » জাতীয় » এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



ভোলাবাণী ডেক্স।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।

 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

সিইসি আরও আশ্বস্ত করেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।
ইসি জানিয়েছে, আপিল আবেদনের চতুর্থ দিন চলছে বৃহস্পতিবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আবেদন জমা দিচ্ছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৩৩   ২৬৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা
সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা
ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল
মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই’

আর্কাইভ