ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রথম পাতা » ঢাকা » ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



ভোলাবাণী ডেক্স।। রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বির/ ছবি- সংগৃহীত

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।
পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫১   ৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগহার্ডলাইনের নির্দেশ ইসির
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ
পিজি হাসপাতালে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে
প্রস্তাবনা নিয়ে প্রশ্ন৫০ লাখ প্রবাসীর ভোট নেওয়ার উদ্যোগ
সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেনির্বাচনী ট্রেনে উঠেছে দেশ
১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

আর্কাইভ