মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবি, তিন জেলে আহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবি, তিন জেলে আহত
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

ভোলার মেঘনা নদীতে একটি লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা তিন জেলে আহত হয়েছেন।

 

মেঘনায় লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবি

আহত জেলেরা হলেন আল আমিন মাঝি (৪০), মো. মনির ও মো. তামিম। তারা সবাই ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল সংলগ্ন বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলার খাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আল আমিন মাঝির নেতৃত্বে তিনজন জেলে একটি নৌকায় করে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি লাইটার জাহাজ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় এবং তিন জেলে নদীতে পড়ে আহত হন।

পরে স্থানীয় জেলেদের সহায়তায় আহতদের নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:২৪   ১৪৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ