ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: প্রধান আসামি কারাগারে

প্রথম পাতা » দৌলতখান » ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: প্রধান আসামি কারাগারে
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



খলিল উদ্দিন ফরিদ, ভোলাবাণী।।

ভোলা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হারুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আটক আসামি মোঃহারুণরোববার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মো. হারুন জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু সালেম মো. নোমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোলার (দৌলতখান) আদালতের জিআরও মো. বশির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. হারুন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আলম সিকদারের ছেলে।

মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন নিজেই আদালতে মামলার শুনানিতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাসনাইন শাহও উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান স্বতন্ত্র প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল্লাহ খোকন। এ সময় প্রধান আসামি মো. হারুন ও লাভুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে পেছনের গ্লাস ভেঙে দেয়।

এ ঘটনার পরদিন ২৯ নভেম্বর মহিবুল্লাহ খোকন নিজেই বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. হারুনকে প্রধান আসামি এবং লাভুকে দ্বিতীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:২৪   ৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: প্রধান আসামি কারাগারে
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দৌলতখানে বিএনপির আনন্দ মিছিল
ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা
সংবাদ সংগ্রহকালে ভোলায় সাংবাদিক নাসির লিটনের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
ভোলার দৌলতখানের দক্ষিণজয়নগর ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দৌলতখানে কাবিখা’র ৫ টন সরকারি চাল জব্দ,আটক-১
দৌলতখানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক
দৌলতখানে রেমিট্যান্স যোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন।

আর্কাইভ