ভোলার ৪ আসনে ৩১ প্রার্থীর মধ্যে বৈধ-২৪, বাতিল-৭

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার ৪ আসনে ৩১ প্রার্থীর মধ্যে বৈধ-২৪, বাতিল-৭
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ২৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

প্রেস ব্রিফিং করছেন জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান

ভোলা সদর-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়েদ বিন মোস্তফা, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো: আশ্রাফ আলী। বাতিল প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন।

ভোলা-২ আসেন ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো: হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির এডভোকেট মো: জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো: আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো: জাকির হোসেন খন্দকার। বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বছাই শেষে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, জাতীয় পার্টি (জাপা)’র মো: কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোসলেহ উদ্দিন এবং গণঅধিকার পরিষদের আবু তৈয়ব। বাতিল প্রার্থী হলেন রহমত উল্ল্যাহ (স্বতন্ত্র)।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসেন ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বাংলাদেশ জাতায়ীতাবাদী দল (বিএনপি) নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) মোঃ মিজানুর রহমান, আম জনতার দলের জামাল উদ্দিন রুমি, জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম। বাতিল প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো: কামাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।

জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, ভোলা-৪টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ২৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি, হলফনামায় তথ্যগত ত্রুটি এবং সম্পদের বিবরণে আয়কর রিটার্ণের গড়মিল থাকায় ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৪   ৯৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ